শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গুনাহের কারণে মেধাশক্তি নষ্ট হয়ে যায়: নানুপুরের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইলমি নবুওয়াত বড়ই দামি জিনিস। ইলম মানুষকে দামি করে। রুচি আমল আখলাক আর মানসিকভাবে উন্নত করে ইলম। ইলম সংরক্ষিত হয় মেধায় ও মানুষের সিনায়। আর মেধাশক্তি গুনাহের কারণে নষ্ট হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ নসিহতটি করেছেন চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, নানুপুরী পীর মাওলানা ছালাহ উদ্দীন নানুপুরী।

আজ শনিবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) রাজধানী ঢাকার চৌধুরীপাড়ার অবস্থিত দারুল কুরআন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় তিনি এসব কথা বলেন।

মাদরাসায় আগামী ১৬-১৭ ডিসেম্বর স্মরণসভা, ফুযালা সম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিল সফলের জন্য ঘরোয়া বৈঠক চলছিলো। বৈঠকে মাদরাসার বিভিন্ন ব্যাচের পুরাতন ছাত্ররা উপস্থিত ছিলো। হঠাৎ মাদরাসায় হাজির হোন চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, নানুপুরী পীর মাওলানা ছালাহ উদ্দীন নানুপুরী।

ছাত্রদের উদ্দেশ্যে নসিহত করতে গিয়ে তিনি বলেন, মাল-ধনসম্পদ ক্ষণস্থায়ী, ইলম চিরস্থায়ী। সম্পদকে মানুষ পাহারা দেয় আর ইলমে নবুওয়াত মানুষকে পাহারা দেয়। তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ ইলমে নবুওয়াত অর্জন করার জন্য এসেছ। এ নববি ইলমের জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়লে আল্লাহর ওলী হয়ে যাবে।

চৌধুরীপাড়ার দারুল কুরআন জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান, মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, মসজিদ-ই নুর শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার অনানুষ্ঠানিক কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহম্মদ রিপন, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

মাদরাসার শিক্ষসচিব মাওলানা মুসলিমুদ্দীনের উপস্থাপনায় এই আলোচনা সভা অুনষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ