শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘আল্লামা নুরুল ইসলাম দ্বীনি যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাখজানুল উলুম খিলগাঁও এর মুহতামিম ও শাইখুল হাদিস, আল্লামা হাফেজ নুরুল ইসলাম জিহাদী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া নূরিয়া ইসলামীয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী।

আজ ২৯ নভেম্বর সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা নোমানী বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী ছিলেন এদেশের সকল মুসলমানের । জাতীর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দানকারী অকুতোভয় সিপাহসালার। আমাদের দুজনের সম্পর্ক হাটহাজারী মাদ্রাসার ছাত্র জামানা থেকে। সে তখন আমার থেকে কিছু জামাত নিচে লেখা পড়া করত। পরবর্তীতে আমরা খতিব ওবাইদুল হক রহ. নেতৃত্বে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত এর ব্যানারে এক সাথে কাজ করেছি। তার ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আল্লামা সুলাইমান নোমানী আরো বলেন, আল্লামা নূরুল ইসলাম তার হায়াতে যে সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ