শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরের দিকে নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

শান্তিনগরে রাজারবাগ পুলিশলাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

দুপুর ১২টার কিছু সময় আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক আটকিয়ে বিক্ষোভ শুরু করেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধাঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝেই গত বুধবার সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া জানান, শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে ঘণ্টাখানেকের মতো অবস্থান করে দুপুর দেড়টার কিছুক্ষণ আগে সেখান থেকে সরে যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ