শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রামপুরায় বাসচাপায় ১ জনের মৃত্যু, সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পূর্ব রামপুরায় বাসচাপায় এক ব্যক্তি নিহতের ঘটনায় অন্তত ছয়টি বাসে আগুন দেওয়া হয়েছে। ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই বাসে আগুন দেওয়া হয়। লাশ এখনো উদ্ধার করা হয়নি। মূমূর্ষু অবস্থায় অভিযুক্ত বাসের চালককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি একটি বাস থেকে নামার পর পেছন থেকে আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে নিহত ব্যক্তির নাম এখনো জানা যায়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত সোয়া ১১টার দিকে বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমে কথা বলে জানা গেছে, বাসে আগুন দেওয়ার ঘটনাটি জানার পরই তাদের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।

এনটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ