শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সিলেট ১৬ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সিলেটে তিন উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, দুটিতে স্বতন্ত্র প্রার্থী এবং দুটিতে জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহা. শুকুর মাহমুদ মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হয়েছে। ভোট নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ ওঠেনি।

তিনটি উপজেলায় ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান দক্ষিণ সুরমা উপজেলার পাঁচটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সিলাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহ ওলিদুর রহমান, লালাবাজারে আওয়ামী লীগ প্রার্থী তোয়াহিদুল হক তুহিন, জালালপুরে আওয়ামী লীগ প্রার্থী ওয়েছ আহমদ, দাউদপুরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল হক আতিক ও মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম শায়েস্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকরামুল হাসান রাতে গোয়াইনঘাট উপজেলার ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, ডৌবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন, তোয়াকুলে আওয়ামী লীগ প্রার্থী মো. লোকমান, নন্দিরগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থী এস কামরুল ইসলাম আমিরুল, ফতেহপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী, লেংগুড়ায় আওয়ামী লীগ প্রার্থী মো. মুজিবুর রহমান ও রুস্তুমপুরে স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন।

এছাড়া জৈন্তাপুর সদর ইউনিয়নে জাতীয় পার্টির ফখরুল ইসলাম, চারিকাটায় জাসদের সুলতান করিম, দরবস্তে স্বতন্ত্র প্রার্থী বাহারুল আলম বাহার, ফতেহপুরে আওয়ামী লীগ প্রার্থী রফিক আহমদ ও চিকনাগুল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত এ ফলাফল ঘোষণা করেন।

-এএ