শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে।

আরো পড়ুন- স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ? বাঁচার উপায়

তার ইন্তেকালের বিষয়টি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা খালিদ বিন নূর। এছা্ড়া আওয়ার ইসলামকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তার সাহেবজাদা মাওলানা মোরশেদ বিন নুর।

আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন

এর আগে গত শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানিয়েছিলেন, ‘অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।

আরো পড়ুন- দাওয়াতুল হকের ইজতেমার ছবি নিয়ে সমালোচনা: যা বললেন মাওলানা মাহফুজুল হক

ল্যাবএইড হাসপাতালে ডা. লুৎফুর রহমানের অধীনে মাওলানা নুরুল ইসলাম চিকিৎসাধীন ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ