শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হেফাজত মহাসচিবের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন আল্লামা ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদীর সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

২৮ নভেম্বর রোববার গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী দেশের শীর্ষ আলেমদের অন্যতম। দ্বীনের স্বার্থে সকল প্রকার ত্যাগ স্বীকার করে ইসলাম, দেশ ও আলেম-ওলামাদের কারামুক্তির জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও হেফাজতে ইসলামের ব্যানারে ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদি ষড়যন্ত্রের প্রতিরোধ এবং ঈমান-আক্বিদার সুরক্ষায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তার সুরক্ষা, উন্নয়ন ও প্রচার-প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর উপস্থিতি ও নেতৃত্ব এই দেশ ও উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।- বলেন, আল্লামা ইয়াহইয়া।

তিনি আরো বলেন, মাওলানা জিহাদী গতকালও নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকার প্রেসক্লাবে ওলামা মশায়েখ সম্মেলন করেছেন। এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার আরো অবনতি হয়। বর্তমানে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে তার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ দোয়া চাচ্ছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ