শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামিনে মুক্তি পেলেন বক্তা মুফতি রিজওয়ান রফিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হেফাজতে ইসলামের মামলায় আটক তরুণ বক্তা মুফতি রিজওয়ান রফিকী জামিনে মুক্তি পেয়েছেন। ২ মাস ১৪ দিন জেলে আটক থাকার পর আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।

আওয়ার ইসলামকে এ তথ্য  নিশ্চিত করেছেন তার বড় ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গত ২৬ মার্চের ঘটনায় হেফাজতে ইসলামের বিভিন্ন নেতার নামে করা অজ্ঞাতনামা মামলায় তাকে আটক করা হয়। তবে তার ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী জানিয়েছেন তিনি হেফাজতে ইসলামের কোন দায়িত্বশীল পদে ছিলেন না।

মুক্তি পাওয়ার পর বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন তরুণ এই বক্তা।

তাকে গ্রেফতারের সময় ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছিলেন, সম্প্রতি আমরা দেখেছি, হেফাজতে ইসলামের যেসব নেতা গ্রেফতার হয়েছেন, মুফতি রিজওয়ান রফিকী তাদের মুক্তির জন্য বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়েছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ