শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনুসারে দেশে ব্যবস্থা: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, ‘এখনো এটি ফেক্সিবল স্টেজে আছে। কখনো বাড়ছে, আবার কমছে। যখন স্ট্যাবল কন্ডিশনে আসবে, আমার বিশ্বাস প্রতিমন্ত্রী যা বলেছেন আশা করি সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।’

বিদেশে টাকা পাচারকারীদের ব্যাপারে তিনি বলেন, ‘সংসদে কথা বলার আগ থেকে আমি বলেছিলাম, আমাকে সুস্পষ্টভাবে মানি লন্ডারিংয়ের সাথে জড়িতদের তথ্য জানাতে। সেভাবে না পেলেও পত্রপত্রিকায় কিছু নাম পেয়েছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট যারা আছে তারা কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আইনগত প্রক্রিয়ায় যাকে যা শাস্তি দেয়ার সে শাস্তি সে পাচ্ছে।’

ওমিক্রনের কারণে বিশ্ব অর্থনীতিতে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে, বাংলাদেশ প্রসেঙ্গ অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এখনো সংক্রমিত হইনি। আগে যেভাবে করোনা দেখা দিয়েছিল সবাইকে সাথে নিয়ে মোকাবিলা করেছি। অর্থনীতির জন্য যা যা করণীয় সাধ্যানুযায়ী দেশের সকল মানুষকে অনেক সাপোর্ট দিয়ে গেছি। আমার মনে হয় এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে না।

সংক্রমণটা অতটা কঠোর নয়। আমরা এখনো জানি না কতে কঠোর হেবে। আমরা বিশ্বাস করবো আল্লার রহমতে আমাদের কোনো ক্ষতি করবে না। এ ধরনের কোনো বিপর্যয় আসে সরকার সব সময় প্রস্তুত এটাকে মোকাবিলা করার জন্য, দেশের জনগণকে সাহায্য করার জন্য।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ