বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন ছিল ‘স্মার্ট ঢাকা’: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত মেয়র আনিসুল হক পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট ঢাকার স্বপ্ন দেখতেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের পর তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আনিসুল হক শুধু নগরপিতা হিসেবেই নয়, মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রয়াত মেয়রের স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। অপরিকল্পিত ঢাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ