শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘বর্তমানে চীন বিশ্বে ক্রমবর্ধমান উন্নয়নের রোল মডেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে চীন বিশ্বে নতুন ক্রমবর্ধমান উন্নয়নের এক রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। সভ্যতার ক্রমবিকাশের মাধ্যমে চীন তাদের নিজস্ব স্বকীয়তায় উন্নতির পাশাপাশি বৈশ্বিক আধুনিকায়নে জোরদার ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের উদ্যোগে গণচীনের কমিউনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ প্লেনারি সেশনের ওপর অনলাইন সেমিনারে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আজ সারাবিশ্ব উন্নয়নের এক সুতোয় চলে এসেছে।

বাংলাদেশকে ওই উদ্যোগে সম্পৃক্ত করায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীনের সরকারকে তাদের ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ প্লেনারি সেশনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্লেনারি সেশনের সাতটি উল্লেখযোগ্য পয়েন্টের ওপর আলোকপাত করে বলেন, এখানে চীনের আগামী দশকের উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চীনের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শি জিনপিং তত্ত্বের অবদান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ চীনের বন্ধুপ্রতিম দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ