শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন,আমরা রাজনীতি করে এমপি, মন্ত্রী হয়ে নিজেদের আখের গোছাতে চাই না, আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে। কাজেই লোভ লালসা পরিহার করে একমাত্র দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে বিশে অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দপতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। সম্মেলনে জেলা ও মহানগর নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা রাজনীতি করে এমপি, মন্ত্রী হয়ে নিজেদের আখের গোছাতে চাই না, আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে। কাজেই লোভ লালসা পরিহার করে একমাত্র দীন প্রতিষ্ঠার লক্ষ্যে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন ওলামায়ে কেরাম এক হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগবে না। তিনি বলেণ, তাগুতি শক্তির সহযোগী না হয়ে দীন প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে। সর্বত্র ওলাময়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

মুফতী ফয়জুল করীম বলেন, কিছু করার আগে লক্ষ্য ঠিক করে নিতে হবে। লক্ষ্য ঠিক না হলে গন্তব্যস্থানে পৌঁছা সম্ভব হবে না। ওলামায়ে কেরামকে এদিক-ওদিক ছুটোছুটি না করে লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে। তবেই দেশে ইসলামী শাসন কায়েম সম্ভব হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন নিয়ে এত প্রশ্ন যে, এখানে বড় কোন আলেম নেই, আওয়ামী লীগ ও বিএনপি’র নেতৃত্বে কোন বড় আলেম? সেখানে তো কোন প্রশ্ন নেই। তবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে এত প্রশ্ন, বুঝতে হবে আমরা ইসলামী শাসন চাই না। তিনি বলেন, ইসলাম সমাজ প্রতিষ্ঠার করতে হলে সকলকে ভেদাভেদ ভুলে এক হতে হবে এবং সমাজে ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ