শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘নির্বাচনে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বদ্ধপরিকর। এমন মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা মিলনায়তনে আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মহানবিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। তার সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী চলমান সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা প্রশ্রয় দেয়া হবে না। বিশৃঙ্খলাকারী সে যে দলেরই হোক না কেন তাকে কোনো ছাড় দেয়া হবে না এবং বিশৃঙ্খলা কারীরা কোন দল করতে পারবে না।

আগামী ২৬ ডিসেম্বর ও ৫ জানুয়ারি নড়িয়া ও সখিপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে তিনি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এসব দিক নির্দেশনা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ