শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যানজটের কারণে বছরে জিডিপির ক্ষতি ২.৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় যানজটের কারণে বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২ দশমিক ৫ শতাংশ সরাসরি ক্ষতি হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক গবেষণা সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

গবেষণা সম্মেলনে বলা হয়, যানজটের কারণে জিডিপির ক্ষতি ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাথাপিছু আয়ের ক্ষতি হচ্ছে ৫ দশমিক ৮ শতাংশ। আর ঢাকার ওভারগ্রোথের কারণে ক্ষতি হয় জিডিপির ৬ শতাংশ।

পলিসি রিসার্চ ইনিসটিটিউটের (পিআরআই) পরিচালক আহমেদ আহসান রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ঢাকাজ ওভারগ্রোথ অ্যান্ড ইটস কস্ট’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন।

আহমেদ আহসান বলেন, বাংলাদেশের প্রধান শহরগুলোতে বাস করেন ৩১ দশমিক ৯ শতাংশ মানুষ। এর মধ্যে ঢাকায় বাস করে ১১ দশমিক ২ শতাংশ মানুষ।

‘বাংলাদেশের উন্নয়নের অধিকাংশই ঢাকাকেন্দ্রিক। অন্যান্য শহরগুলোতে উন্নয়নের ঘাটতি রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ ব্যবহারেও অন্যান্য শহরগুলো পিছিয়ে আছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক। কিন্তু উৎপাদন হয় কম’, যোগ করেন আহমেদ আহসান।

বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে দ্বিতীয় দিনে প্রায় ১৫টির মতো গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ