বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতের আমীর-মহাসচিবের কবর জিয়ারত করলেন নতুন ভারপ্রাপ্ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসায় হেফাজত আমীর ও মহাসচিবের কবর জিয়ারত করেছেন নব মনোনীত হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন আমীর আল্লামা শাহ্ আহমদ শফী রহ., হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., হাটহাজারী মাদরাসার সাবেক প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. ও সদ্যপ্রয়াত হেফাজতের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী রহ. এর কবর জিয়ারত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা শায়খ আাহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিসসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

এমডব্লিউ/