শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এই রক্তক্ষরণ বেশিদিন হলে খালেদা জিয়া বাঁচবেন না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রক্তক্ষরণ বেশিদিন হলে তিনি (খালেদা জিয়া) বাঁচবেন না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তিলে তিলে হত্যা করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ যদি বেশিদিন হয়, তাহলে তিনি বাঁচবেন না।’

‘তার যে রোগ হয়েছে, লিভার সিরোসিস- এই রোগ মারাত্মক রোগ। এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেভাবে নেই। একমাত্র আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানিতেই এই রোগের চিকিৎসা ভালো হয়’ যোগ করেন তিনি।

এ সময় সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে যদি সরকার বিদেশে না পাঠায় এবং গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এ দেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।’

তিনি বলেন, ‘দেশবাসী জেগে উঠতে শুরু করেছে। এই জাগরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত; পদ্মা, মেঘনা এবং যমুনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে আপনাদের গদি ভেঙে খানখান হয়ে যাবে।’

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ