শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট পিছিয়ে ২৬ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইউপি’র সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপি’র শূন্য পদে উপনির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনঃনির্ধারণ করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

তবে মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউপি ভোটের তারিখ পেছানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ