শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টঙ্গীতে গ্যাস পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে চেরাগআলীর বেপারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সোহেল রানা বলেন, বেপারী বাড়ির ওই গ্যাস লাইন থেকে বেশ কয়েকদিন ধরে বুদবুদ করে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি তিতাস গ্যাস অফিসে জানানো হলেও কেউ কর্ণপাত করেননি। পরে সকাল সাড়ে ৯টার দিকে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করার সময় ওই পাইপ লাইনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনী ও তিতাস গ্যাসের শ্রমিক-কর্মকর্তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এস কে তুহিন জানান, গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে। পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ