শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে বর্তমানে ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন প্রতিবন্ধী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ, নারী ৩৮ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর হার ১ শতাংশ।

সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় দেশের প্রতিবন্ধীপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে কুমিল্লা জেলা। সেখানে প্রতিবন্ধীর সংখ্যা ৪.০৯ শতাংশ। অন্যদিকে প্রতিবন্ধীর সংখ্যা সবচেয়ে কম বান্দরবান জেলায় শূন্য দশমিক ২৪ শতাংশ।

জরিপ পর্যালোচনায় দেখা গেছে, বান্দরবানের পাশাপাশি পার্বত্য অপর দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি এবং মুন্সীগঞ্জ ও মেহেরপুরেও প্রতিবন্ধিতার হার কম। এই পাঁচ জেলায় গড়ে প্রতিবন্ধিতার হার শূন্য দশমিক ৫০ শতাংশের কম।

এদিকে বিভাগ হিসেবে রাজধানী ঢাকা এবারও প্রতিবন্ধিতার শীর্ষে অবস্থান করছে। তবে বিভাগীয় পর্যায়ে সর্বনিম্ন প্রতিবন্ধীপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সিলেট বিভাগ।

প্রতিবন্ধিতার ১২টি ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ শারীরিক প্রতিবন্ধী। প্রায় অর্ধেক মানুষ শারীরিক প্রতিবন্ধিতার শিকার। আর সর্বনিম্ন ডাউন সিনড্রোম প্রতিবন্ধী। মোট জনগোষ্ঠীর এক শতাংশের কিছু বেশি প্রতিবন্ধিতার শিকার বলে জরিপে উঠে এসেছে।

এ অবস্থায় আজ শুক্রবার পালিত হচ্ছে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় 'কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ'। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ