শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থপাচারের ১৪ প্রতিষ্ঠান ও ২৯ জনের তালিকা দিবে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থপাচারের সঙ্গে জড়িত ১৪টি প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

আগামীকাল রোববার এ তালিকা বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে।

গত বছর বিদেশে অর্থপাচারের বিষয়ে দুদক, সিআইডি, বিএফআইইউ ও এনবিআরের দেওয়া তথ্য পর্যাপ্ত নয় বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন হাইকোর্ট।

কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যারা অবৈধভাবে গাড়ি-বাড়ি তৈরি করেছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চান আদালত। এর সঙ্গে জড়িতদের নাম জানতে চাওয়া হয়। কিন্তু সংস্থাগুলো সম্পূর্ণ তথ্য দিতে পারেনি।

কিন্তু হাইকোর্ট জানান, এ সংক্রান্ত সব তথ্য হাতে পাওয়ার ব্যাপারে আদালত কঠোর। এজন্য এসব সংস্থাকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে প্রতিবেদন দাখিল করতে দুদক অনেকবার সময় নিয়েছিল। দীর্ঘদিন পর প্রতিবেদন তৈরির পর আগামীকাল তা দাখিল করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ