শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।

আজ শনিবার (৪ ডিসেম্বর) খিলগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ.-এর জন্য বিশেষ দুআ করা হয় এবং সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠিত বৈঠকে মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ.-এর জন্য ঢাকা ও চট্টগ্রামে দুআ মাহফিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। দুআ মাহফিলের অনুষ্ঠানটি আগামি (২২ ডিসেম্বর) ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

বৈঠক থেকে কারাবন্দী সকল আলেম-ওলামাদের মুক্তি ও করোনা মহামারী থেকে নাজাতের জন্য দেশব্যাপী সকল মসজিদ মাদরাসায় বিশেষ দুআর আহবান জানানো হয়। এবং একই সাথে সকল কারাবন্দি আলেম-ওলামা ও তৌহিদী জনতার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করীম, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুসতাক আহমদ ও মাওলানা শাব্বির আহমদ রশীদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ