শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নতুন করে বিধিনিষেধ আরোপ বা লকডাউন নয়: জাহিদ মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই।’

আজ রোববার দুপুরে সাভারে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘বিশ্বের নানা দেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলেও বাংলাদেশের পরিস্থিতি ভালো। তবে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আপাতত সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি ভালো ও নিরাপদে আছে, তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই।’

এ ছাড়া বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীর সঙ্গে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ