বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়তুল মোকাররমের পাশে পার্ক নির্মাণের তীব্র প্রতিবাদ জানালো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব দিকের প্রবেশ পথ বন্ধ করে পার্ক নির্মাণ কাজ শুরু করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

আজ রোববার (০৫ ডিসেম্বর) নগর উত্তর আমেলার নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন; জাতীয় মসজিদ বাইতুল মোকাররম শুধু বাংলাদেশেরই ঐতিহ্য নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র একটি অন্যতম প্রতিক। জাতীয় মসজিদকে আরও উন্নত ও আধুনিক করতে উদ্যোগ না গ্রহণ করে উল্টো মসজিদে প্রবেশের রাস্তা বন্ধ করে পার্ক তৈরির চেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের রশি নিয়ে টানাটানির খবরে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারকে এখনই জাতীয় মসজিদের সম্মান তথা কোটি কোটি মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি প্রকাশের কেন্দ্রবিন্দুর ভালবাসা রক্ষায় হটকারী সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। অন্যথায় সাধারণ জনগণের ক্ষোভের কারনে অনভিপ্রেত পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না।

নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসনে, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), অর্থ সম্পাদক ডাক্তার মুজিবুর রহমান প্রমুখ।

নগর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন; জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে আরও সৌন্দর্যমন্ডিত করতে সৌদি সরকারের অর্থায়নে ২৫ কোটি টাকা বরাদ্দ করে মসজিদের পূর্ব পাশে মিনার নির্মানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা। মিনার নির্মান কাজ অদ্যাবধি শুরু না হলেও ঐ পূর্ব পাশে পার্ক নির্মানের নামে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যেও অত্যন্ত লজ্জার বলে মনে করি।

তিনি আরও বলেন; ২০০৪ সালে ইসলামীক ফাউন্ডেশন থেকে অনুমতি নিয়ে পূর্ব পাশের রাস্তায় এনএসসি টাওয়ার নির্মানের সময় মালামাল রেখেছিল। ২০০৭ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে ইসলামীক ফাউন্ডেশন মুসল্লিদের যাতায়à