রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি

এবার প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষমা চান তিনি।

তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি, তা আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।’ স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন মুরাদ।

তিনি প্রধানমন্ত্রীর নেওয়া যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘আপনি যে সিদ্ধান্ত দেবেন, তা আমি সবসময়ই মাথা পেতে নেব আমার বাবার মতো।’

এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠানোর পর এক স্ট্যাটাসে নিজের ভুলের জন্য মা-বোনদের কাছে ক্ষমা চান মুরাদ।

ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সব সিদ্ধান্ত মেনে নেব আজীবন।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র মঙ্গলবার রাতেই গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ