শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুক্তি পেলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: জামিনে মুক্তি পেয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে তিনি বের হোন।

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে ৫টি মামলা ছিল। গত ১ ডিসেম্বর সর্বশেষ মামলা থেকে তিনি জামিন পান। সার্বিক প্রক্রিয়া সমাধানে প্রায় ৮দিন সময় লাগায় তিনি আজ সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হোন।

কারাগার ফটকে সংগঠনের মহাসচিবকে ফুলের অভ্যার্থনা দিয়ে রিসিভ করেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, গাজীপুর মহামগরী সাধারণ সম্পাদক খন্দকার রুহুল আমীন, ইসলামী ছাত্র মজলিস গাজীপুর জেলা সভাপতি নাঈমুল ইসলাম।

এর আগে গত ২৪ এপ্রিল শনিবার পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ