শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এক সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত, আহত ৫৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই অভিবাসী। খবর রয়টার্সের।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রেইলার গাড়ির মধ্যে থাকা অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া।

চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

লুইস ম্যানুয়েল গ্রাসিয়া আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসী এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ