রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নোবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) নোবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপাচার্য বলেন, ‘এই মসজিদ নির্মাণে প্রথম থেকে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর জীবনের জন্য প্রতিনিয়ত অনুশীলন করতে হবে, তবেই আমরা এ দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।

এসময় নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি উন্নত ও আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নোবিপ্রবির তিনতলা ভিত্তি বিশিষ্ট কেন্দ্রীয় মসজিদটির ১ম তলার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর আয়তন ১০ হাজার বর্গফুট। মসজিদটিতে রয়েছে ৬০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন একটি মিনার। এতে প্রায় এক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে।

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রয়েছে পৃথক পৃথক থাকার ব্যবস্থা। এছাড়াও রয়েছে পর্যাপ্ত ওযুখানা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ