|| নাজমুল হুদা মজনু ||
বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ালে
আল্লাহ তার প্রতি খুবই খুশি হন স্পষ্ট।
ফিরিয়ে দিও না দুঃখীরা হাত বাড়ালে
কটু কথায় তাদের দিও না হৃদয়ে কষ্ট।
কখনো মনে করো না দিলেই হবে শেষ
দান করে সম্পদ কমে না এটা ধ্রব সত্য।
জীবন মরণে অনন্ত যে থাকে তার রেশ
অনাবিল ভালোবাসায় স্নেহ মায়া মমত্ব।
বয়সের ভারে ন্যুব্জ প্রবীণের সহায় হও
দুর্বলের বোঝাটা নাও নিজ কাঁধে তুলে ।
যত পারো সমাজের অবুঝ আচরণ সও
ধৈর্যে সুফল মিলে এ কথা যেও না ভুলে।
নিজের পাপ মাফে খাঁটি তাওবাহ করো
রহমানুর রহিম বড়ই ক্ষমাশীল দয়াবান।
সব তন্ত্রমন্ত্র ছেড়ে সহজ সরল পথ ধরো
সঙ্কট সমাধানে আছে যে আল কুরআন।
আইও/