রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ব্যবসায়ীরা নিজ দেশ থেকে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ছেলেরা বিদেশে গিয়ে কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখছে। আর দেশের ব্যবসায়ীরা নিজ দেশ থেকে টাকা কামিয়ে বিদেশে পাচার করছেন। বিদেশে আলিশান বাড়ি করছেন। তাদের সন্তানদেরও দেশে লেখাপড়া করান না। নেই কোনো সরকারি নজরদারি।

শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগের আমলীগোলা মাঠে শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, যাদের টাকায় এদেশের সাধারণ মানুষ ও পরিবারগুলো স্বচ্ছল জীবন-যাপন করছেন তারা দেশে আসলে বিমানবন্দরে টানাহেঁচড়া করা হয়। ব্যাগ-টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই দায়ভার সরকারের।

তিনি বলেন, দেশে কোনো কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা হয়নি। একটি চাকরির জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। তারপরও নিশ্চয়তা বহন করে না। যার ফলে নিজ সন্তান দেশের বাইরে পাঠিয়ে দেন। অনেকে জীবন বাজি রেখে নৌকা দিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন।

জাপা চেয়ারম্যান বলেন, মানুষের যখন দরকার হবে তার আগেই ব্যবস্থা নিতে হবে। যখন কোনো সমস্যা চরমে পৌঁছে তখন আমরা সমামাধানের চেষ্টা করি। সমস‍্যার সূচনাতে করি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ