শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্য দিয়ে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দিয়েছে। সূত্র - হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, ২৬ নভেম্বরের প্রকাশিত বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন করে, উপযুক্ত কর্তৃপক্ষ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক অল-কার্গো অপারেশন এবং ডিজিসিএ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিশ্ব জুড়ে ওমিক্রন প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য ভারতের কঠোর নিয়মের মধ্যে দিয়ে এ ঘোষণা দিয়েছে দেশটি।

এর আগের দেশটির বিমান পরিবহন মন্ত্রী ঘোষণা দিয়েছিল, ১৫ ডিসেম্বর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান, ফ্রান্স ও বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ