রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভার্চুয়ালি নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও স্টকহোমে কনসার্ট হলে বসছে না নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর। সবাই ভার্চুয়ালি উপস্থিত হয়ে গ্রহণ করবেন এবারের পুরস্কার। নোবেল বিজয়ীরা নিজ নিজ দেশে অবস্থান করেই গ্রহণ করবেন পুরস্কার।

নোবেল ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা (সিইও) ভিদার হেলগেসেন বলেন, মহামারির দ্রুত বিস্তারের বিষয়ে অনিশ্চয়তা থাকায় এবং আন্তর্জাতিক ভ্রমণ নিরাপদ নয় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬-৮ নভেম্বর যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও সুইডেনের রাষ্ট্রদূতদের কাছে বিজয়ীদের ডিপ্লোমা ও মেডেল হস্তান্তর করা হয়েছে।

তবে এ বছরের শান্তিতে নোবেল বিজয়ী সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতোভকে আজ ১০ ডিসেম্বর নোবেল দিবসে নরওয়ের রাজধানী অসলোতে আমন্ত্রণ জানানো হয়েছে পুরস্কার গ্রহণের জন্য। সেখানেও অন্যান্য বছরের তুলনায় অনেক ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের অভ্যর্থনা জানানো হবে বলে জানান ভিদার হেলগেসেন।

আজ নোবেল দিবসে ২০২১ সালের বিজয়ীদের সম্মান জানাতে স্টকহোমের ঐতিহাসিক সিটি হলের ব্লু হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সেখানেও থাকবেন শুধু স্থানীয় অতিথিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ