শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১জন আলেমকেও বাংলার আকাশে শাস্তি দেওয়া যাবে না: ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিরপরাধ আলেমদের একজনকেও বাংলার আকাশে শাস্তি দেওয়া যাবে না। (গ্রেফতার হওয়া আলেমদের) মুক্তি দিতেই হবে বলে আবেদন জানিয়েছেন আব্বাসী মঞ্জিল, জৈনপুর দরবার শরীফের পীর ড. মুহা. এনায়েতুল্লাহ আব্বাসী।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) মুগদা স্টেডিয়াম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ২ দিন ব্যাপী ১১তম বার্ষিক সীরাতুন্নবী সা. আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আবেদন জানান তিনি।

তিনি বলেন, ‘আলেমদের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদের? আহামরী কোনো অপরাধ তারা করে ফেলেনি। যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন। একটু মায়া করুন। একটু চিন্তা করুন। যে এদের মায়েরা আর্তনাদ করছে। তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে, আল্লাহর কাছে। তাদের সন্তানরা বেঁচে থাকতেও চোখের অশ্রু ঝড়ছে। তাদের স্ত্রীরা বেঁচে থাকতেও বিধবার মতো জীবন-যাপন করছে। এ দেশের মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। এ সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দিন। দোয়া পাবেন। এটা থ্রেড নয়। এটা রিকুয়েস্ট।’

ড. আব্বাসী আরও বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাসী নই। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতানা ইসলাম ও মুসলমান। আর আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ট সন্তান হলেন উলামায়ে কেরাম। ইসলামপন্থি ও কুরআনপন্থিরা। তাদের বেইজ্জতকে বরদাশত করা হবে না। আমরা রিকুয়েস্ট করছি। একটু বিবেচনা করুন।’

আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন এর সভাপতিত্বে দেশের শীর্ষ আলেম ও দেশবরেণ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ