শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারীর চরম নিন্দা জানিয়ে এক বার্তা প্রকাশ করেছে দেওবন্দ। তারা বলেছেন, ‘সৌদি আরব যেনো নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয় ও তাবলিগের বিরুদ্ধে এমন জঘণ্য অপবাদ থেকে বিরত থাকে।’

আজ রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওবন্দের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এতে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহ. এর ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তাবলিগ জামাত আকাবিরদের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে।’

সারাবিশ্বেই তাবলিগের কাজ চলছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছোটো-খাটো কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। এদতসত্বেও তাবলিগের পুরো মেহনতের উপর শিরক ও বিদআতের অপবাদ চরম নিন্দনীয় ও বেমানান। দারুল উলুম দেওবন্দ এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে জুমার খুতবা তাবলিগ জামাতের বিরুদ্ধে দিতে প্রজ্ঞাপন জারী করা হয়। মন্ত্রণালয় থেকে লিখিত আরবি খুতবায় তাবলিগের নিন্দা করা হয়েছে। পাশাপাশি এ জামাতের ওপর দেওয়া হয়েছে ভিত্তিহীন কিছু অভিযোগ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ