শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে বক্তব্যের প্রজ্ঞাপন: দেওবন্দের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সৌদি আরবে তাবলিগ জামাতের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারীর বিষয়ে নিন্দা জানিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী।

আজ রোববার সন্ধ্যায় বিষয়টির নিন্দা জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবওন্দ। দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী  রহ. এর ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তাবলিগ জামাত আকাবিরদের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে। ছোটো-খাটো বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। এদতসত্বেও তাবলিগের পুরো মেহনতের উপর শিরক ও বিদআতের অপবাদ চরম নিন্দনীয় ও বেমানান। দারুল উলুম দেওবন্দ এর তীব্র নিন্দা করছে।’

 

তিনি আরও বলেন, ‘দেওবন্দ সৌদিআরব শাসকদের নিকট আশাবাদ ব্যক্ত করেছে যে, তারা নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দিবেন ও তাবলিগের বিরুদ্ধে এমন জঘণ্য অপবাদ থেকে বিরত থাকবেন।’

এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে সপ্তাহের জুমার খুতবা তাবলীগ জামাতের বিরুদ্ধে দিতে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক লিখিত আরবি খুতবাটিতে তাবলিগের কাজের নিন্দা করা হয়েছে। পাশাপাশি এ জামাতের ওপর দেওয়া হয়েছে ভিত্তিহীন কিছু অভিযোগ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ