রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩১ জনের।

নতুন করে আরও ৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২২ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৯১৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৭৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ দুজন ও নারী একজন। এ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১০১ জন, পুরুষ ১৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন। সবাই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ