রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ভারত থেকে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ভারত থেকে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বেনাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানান, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, কাস্টমস ডেপুটি কমিশনার আবুল কাইয়ুম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বন্দর উপ-পরিচালক আব্দুল জলিল ও মামুন কবির তরফদারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যান।

প্রতিমন্ত্রী বেনাপোল পৌঁছালে স্থানীয় সাংবাদিকরা তাকে জানান, ব্যবসায়ীক ভিসায় যাত্রীদেরকে পেট্রাপোল বন্দর দিয়ে গত দুই দিন যাবৎ ভারতে প্রবেশ করতে দিচ্ছে না বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’দেশের মধ্যে এ সম্পর্ককে আরও সমন্বিত করতে স্থলবন্দর গুলোর উন্নয়নসহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষে কাজ করছে উভয় দেশের সরকার। ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের সৌহার্দ সম্প্রীতি বন্ধুত্বের দৃষ্টান্ত। বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরকে আরো গতিশীল করতে কাজ করছে দু’দেশের সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সড়কপথে ভারত গিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ