শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

ভৈরবে পুলিশকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে রাসেল নামের মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনেরা।

রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের ঘোড়াকান্দা এলাকায় এই ঘটনাটি ঘটে। আসামি রাসেল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, পলাতক আসামিসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি রাসেলকে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে আটক করেন পুলিশের দুই এএসআই মো. রেজাউল করিম ও আব্দুল করিম। আসামিকে নিয়ে একটি রিকশা গ্যারেজের কাছে পৌঁছালে মামুন ও সানি নামের রাসেলের দুই স্বজনের নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় তারা আসামি রাসেলকে নিয়ে পালিয়ে যান। পরে আহত দুই পুলিশ অফিসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সামান্তা ইসলাম জানান, রাত ৯টার দিকে আহত দুই পুলিশ অফিসার রক্তাক্ত আহত অবস্থায় আসেন। এদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় এবং আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ