রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

তিনি বলেন, ঠাণ্ডা ও মৃদু শারীরিক সমস্যার কারণে চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান বিপ্লব বড়ুয়া।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ