শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

ওমিক্রন রোধে বেনাপোলে সর্বোচ্চ সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে।

ভারত ফেরত যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পাশপাশি পণ্য নিয়ে আসা ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এদিকে বিজনেস ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যাতায়াত স্বাভাবিক হয়েছে।

পাশ্ববর্তী দেশ ভারতে এ পর্যন্ত ৩৭ জন ওমিক্রন আক্রান্তের খবরে নড়েচড়ে বসেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। চলমান পরিস্থিতিতে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি, রপ্তানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় বন্দর সংশ্লিষ্টরা।

এদিকে মাত্র তিনদিন আগে সুরক্ষাজনিত কারণে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বিজনেস ভিসায় যাতায়াত বন্ধ করলেও আবারও নিষেধাজ্ঞা শিথিলে যাতায়াত স্বাভাবিক হয়েছে।

বর্তমানে ভারত থেকে করোনা উপসর্গ নিয়ে ফিরলে তাকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পর করোনা নেগেটিভ হলে ঘরে ফেরার অনুমতি মিলছে। দেশটি থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলে জানালেন বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান।

বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে বিজনেস, মেডিকেল ও শিক্ষা ভিসায় দুই দেশের মধ্যে প্রতিদিন দেড় থেকে দুই হাজার যাত্রী যাতায়াত করে। আর আমদানি-রপ্তানিতে ৬০০ ট্রাক আসা যাওয়া করে। তবে গত বছরের ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ