রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

পুরান ঢাকায় পাঁচতলা ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ভবনটির নিচতলা পুরোটাসহ ওপরের কিছু অংশে ধসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ গণমাধ্যমেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ