রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আগামীকাল বুধবার।

তিনিসহ মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

সেজন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, এবার গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই আসবেন ভারতের মহামান্য প্রেসিডেন্ট। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখবো। তাই শিক্ষার্থী ভাই-বোন ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য।

সকাল ১০টায় যাদের পরীক্ষা তাদের হাতে সময় নিয়ে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথাও আটকে যান তাহলে সঙ্গে সঙ্গে যেন ৯৯৯-এ ফোন করে আমাদের সহায়তা চান। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

কোন সময় রাষ্ট্রপতির মুভমেন্ট থাকবে, তা জানানো যায় কি না, কারণ এবার এত বড় অনুষ্ঠানের মধ্যেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য খুব মুশকিল। ভিভিআইপি নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ হলো ওনার মুভমেন্ট টাইম গোপন রাখা। স্পেসিফিক না বললেও আমরা বলে দেবো, এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে।

এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী বুধবার সকালের শিফটে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং উচ্চতর গণিত প্রথমপত্রের পরীক্ষা। বিকেলের শিফটে হবে গৃহ-ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথমপত্র, গৃহ-ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র ও ইসলাম শিক্ষা প্রথমপত্রের পরীক্ষা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ