শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সরকার অনুমতি দিলে ইজতেমা হবে নির্ধারিত তারিখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাবলিগের বিশ্ব ইজতেমার গতবছরের ঘোষিত নির্ধারিত তারিখ ছিলো আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি ২০২২ সাল।

সারাদেশে যারা তাবলিগের চিল্লায় আছেন তাদের অবগতির জন্য গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত তাবলিগের জোড়ে পুনরায় সে তারিখ ঘোষনা করে বলা হয়েছে, ‘তারা যেনো চিল্লা শেষে ঘোষিত তারিখে ইজতেমা মাঠে উপস্থিত হয়।’

এদিকে তাবলিগের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সরকার অনুমোদন দিলে ইজতেমা হবে নির্ধারিত তারিখে।’

তবে নারায়ণগঞ্জের এ ঘোষণার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গতবছরের নির্ধারিত তারিখ পোস্ট করেছেন। এতে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে তাবলিগের একটি সূত্র জানিয়েছে, ‘সরকারের সঙ্গে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। তারা বলছেন, ‘ বিশ্ব ইজতেমার বিষয়টি যেহেতু আন্তর্জাতিক। তাই সরকারের সঙ্গে আলোচনা করে ইজতেমার অনুমোদন ও তারিখ নির্ধারণ করা হবে। সে সময় আপনারা জানতে পারবেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ