রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

হাইতিতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে আগুনে পুড়ে কমপক্ষে অর্ধশত মানুষের প্রাণহানি ঘটেছে।

আজ মঙ্গলবার দেশটির ক্যাপ-হাইতিয়ান শহরের এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা।

ক্যাপ-হাইতিয়ান শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেছেন, ‘আমি ঘটনাস্থলে ৫০ থেকে ৫৪ জনকে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছি। তাদের শনাক্ত করা সম্ভব।’

তিনি বলেছেন, ‘বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়িতে কতসংখ্যক মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি।’ বিস্ফোরণের পর পার্শ্ববর্তী জাস্টিনিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল রোগীতে ভরে গেছে। ওই হাসপাতালে আহত লোকজনকে স্থানান্তর করা হচ্ছে।

ওই হাসপাতালের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গুরুতর দগ্ধ হয়ে যাওয়া মানুষের চিকিৎসা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি যে, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।’

হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি বলেছেন, বিস্ফোরণে প্রায় ৪০ জন মারা গেছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পর দেশটিতে জাতীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ