শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে ৬০ জন নিহত হয়েছে। এ দুর্ঘনটনায় আহত হয়েছেন আরও অনেকে।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান দেশটির ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনর।

গতকাল মঙ্গলবার হাইতির বন্দরনগরী ক্যাপ-হাইতিয়েন থেকে রাজধানী পোর্ট অ-প্রিন্সে যাচ্ছিল একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ সময় একটি ট্যাক্সির সঙ্গে সংষর্ঘ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। এ সময় পথচারী ও স্থানীয়দের অনেকে জ্বালানি তেল সংগ্রহে রাস্তায় চলে আসেন। এরপর পরই ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন।

এ সময় আশাপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মারা যান অর্ধশত মানুষ। আগুন দগ্ধ হয়ে আহত হন আরও অনেকে।

এদিকে দুর্ঘটনার পর আহত মানুষে ভরে যায় স্থানীয় হাসপাতালগুলো। জরুরি রক্ত ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদির সংকট দেখা দিয়েছে। আহতদের চিকিৎসায় সরকার ইতোমধ্যে ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাইতি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় অন্তত কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতে দেশটির প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর হাইতি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও যাচ্ছে। -রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ