রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জনে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৫ হাজার ২০৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮১ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন। এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৯৭ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮২২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৭৬৮ জন।

এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ২৭১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৬ লাখ ৮ হাজার ৩৮২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৮২৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৯০ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৩৫১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ১২ লাখ ৯০ হাজার ৯৭৯ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৩৯০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ২২৭ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ