রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মারকাযুদ দিরাসায় বিজয় দিবসের অনুষ্ঠান: ছাত্রদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরস্থ দীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯ নয়টায় মারকাযের বাইতুল আমান ভবনের সামনের সড়কে এটি শুরু হয়।

প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের পর শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। এসময় আমন্ত্রিত অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। সভাপতিত্বের বক্তব্যে তিনি শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবা করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের পূর্ববর্তীরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছেন। এখন এটির রক্ষণ এবং উন্নয়নে প্রচেষ্টা করা আমাদের দায়িত্ব।

আর মহান মুক্তিযুদ্ধে যেসব আলেম শহীদ হয়েছেন এবং স্বাধীনতা অর্জনে যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করেন মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। মহান আল্লাহর নিকট তাদের জন্য জান্নাতের উঁচু মর্যাদা কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আলহাজ শামীম হুসাইন, আলহাজ শাহরিয়ার মোর্শেদ, মারকাযের শিক্ষক মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা আব্দুল ওয়াহেদ, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।

সকাল দশটা নাগাদ শহীদদের মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে বিজয় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ