বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

উইঘুর নিপীড়নের অভিযোগে চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের বেশ কিছু বায়োটেক, নজরদারি প্রযুক্তি কোম্পানি এবং সরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে।

দেশটির বিরুদ্ধে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা।

বাইডেন প্রশাসন বৃহস্পতিবার জানায়, নতুন নিষেধাজ্ঞা বলে চীনের একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস ও দেশটির বায়োটেকনোলজি প্রস্তুতকারী ১১টি গবেষণা প্রতিষ্ঠানের কাছে মার্কিন সংস্থাগুলোকে পণ্য বিক্রি করতে বাধা দেবে।

প্রশাসন বলছে, উইঘুরদের নিপীড়নের জন্য চীন বায়োটেকনোলজি ব্যবহার করছে। যদিও চীন অভিযোগ বরাবরই অস্বীকার করছে। তাদের ভাষ্যে, উইঘুরদের বিরুদ্ধে যেকোনো নিরাপত্তা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ প্রতিহত করা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো এক বিবৃতিতে বলেন, ‘বায়োটেকনোলজি ও চিকিৎসা উদ্ভাবনের বৈজ্ঞানিক সাধনা জীবন বাঁচাতে পারে। দুর্ভাগ্যবশত পিআরসি (পিপলস রিপাবলিক অব চায়না) এই প্রযুক্তিগুলো ব্যবহার করা বেছে নিচ্ছে তার জনগণের ওপর নিয়ন্ত্রণ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের দমনের জন্য।

চিকিৎসা বিজ্ঞান এবং জৈব প্রযুক্তিগত উদ্ভাবনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিপরীতে ব্যবহার করা যেতে পারে এমন পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যারকে আমরা অনুমতি দিতে পারি না।’

‘জিনজিয়াং-এ মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার’ কারণে যুক্তরাষ্ট্র প্রশাসন সম্প্রতি শীতকালীন বেইজিং অলিম্পিকের কূটনৈতিক বয়কট ঘোষণা করার সময় এই পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পরপরই একাধিক দেশ এই বয়কটে যোগ দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ