শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

‘ওবায়দুল কাদের ভালো আছেন, চাইলেই বাসায় যেতে পারবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন, তিনি চাইলেই বাসায় ফিরতে পারবেন।’

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। উনি চাইলেই বাসায় যেতে পারবেন। বাসায় গেলে পরীক্ষা-নিরীক্ষা জন্য আবার আসতে হয়, যে কারণে আমরা ওনাকে এখানে রেখেছি। আমরা চাই উনি একটু বিশ্রাম নিন।

এর আগে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপরই তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ