শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওমিক্রন: বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের বার-রেস্তোরাঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যজুড়ে। সম্প্রতি করোনা আক্রান্তের হারেও রেকর্ড ছুঁয়েছে দেশটি। শুরুর দিকের মতোই প্রকট আকার ধারণ করছে করোনা মহামারি। এমন পরিস্থিতিতে দেশটির ব্যবসা-বাণিজ্য আবার বন্ধ হয়ে যাচ্ছে। তবে তা সরকারের কোনো নির্দেশে বা বিধিনিষেধের জেরে নয়। কোম্পানিগুলো নিজ উদ্যোগেই ধীরে ধীরে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বড় দিনের উৎসব সামনে থাকলেও ওমিক্রন ও করোনাভাইরাসের আক্রান্তের হার রেকর্ড সংখ্যক বাড়ায় সব কিছু এরই মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাতিল হয়ে যাচ্ছে সব ধরনের বুকিং। দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা ফেরহাত ডিরিক বলেন, বুকিং বাতিল হওয়ায় ও অনিশ্চয়তার কারণে পরিকল্পনার চেয়ে এক সপ্তাহ আগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতি কর্মী ও আমাদের মনোবলের ওপর প্রভাব ফেলেছে।

গতকাল যুক্তরাজ্যের ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রতিবেশী দেশ ফ্রান্স। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মহামারি শুরুর পর অর্থাৎ আগের মতোই সম্প্রতি যুক্তরাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার দেশটিতে ৭৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ