শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র

তুরস্কে চাকরিজীবীদের বেতন বাড়াল ৫০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক দেশটির চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এক সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন।

খবরে বলা হয়েছে, সর্বনিম্ন ৫০ শতাংশ বেতন বৃদ্ধির মাধ্যমে চাকরিজীবীরা প্রতিমাসে ন্যূনতম ৪ হাজার ২৫০ লিরা পাবেন। ২০২১ সালে এটা ছিল ২ হাজার ৮২৬ লিরা।

বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে এরদোগান বলেন, গত ৫০ বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্যমূলের যে দাম বেড়েছে, চাকরিজীবীরা এখন মানিয়ে নিতে পারবেন। তাদেরকে রক্ষায় তুরস্ক সরকার দৃঢ়তা দেখিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, কিছু সমস্যা আছে, দ্রুত আমরা সেগুলো সমাধান করব।

উল্লেখ্য, তুর্কী মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭%। একারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ